উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন করতে চান ডালিয়া বেগম। তিনি জাগীর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। নিজের প্রার্থিতার পক্ষে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
ডালিয়া বেগমের এই ঘোষণায় স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিভিন্ন স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত থেকে তিনি ইতিমধ্যে এলাকাবাসীর নজর কেড়েছেন।