উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামের এক প্রবীণ নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নারীর ৩০ বছর বয়সী ছেলে তাহসিন আরিফকে আটক করেছে পুলিশ। বাসার গৃহকর্মী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, হামলায় ওই নারীর মুখ ও গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।