উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের খুঁজে বের করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা জুড়ে ক্রিকেটপ্রেমী তরুণদের মধ্যে এই বাছাই পর্বকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী অভিজ্ঞ কোচ ও নির্বাচকদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।