উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল, যা নভেম্বর মাসের জন্যও বহাল থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে।