উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত অত্র ইউনিয়নের শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন ধরনের বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপস্থিত সকলে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মানুষকে সচেতনমূলক বার্তা দেওয়ায় মুগ্ধ হন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। উদ্বোধনের সময় তিনি বলেন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজ হোক বাংলাদেশ এবং আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লক্ষ্যে আমাদের বাড়ির আঙিনায় একটি করে বৃক্ষরোপণ করা উচিত। এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যাম সুন্দর মন্ডল, যিনি বৃক্ষের উপকারিতা তুলে ধরে বেশি বেশি বনজ ও ফলজ গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ বেলায়েত হোসেন, সংরক্ষিত মহিলা আসনের মোছাঃ মমতাজ বেগম ও মোছাঃ রাশিদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আলমগীর হোসেন। বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা আশুলিয়া ইউনিয়ন পরিষদের পরিবেশগত দিক থেকে সকলকে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ উপহার দিতে চাই।
উপস্থিত সকলে এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুশীতল অক্সিজেন ও জ্বালানিসহ বিভিন্ন উপকার পাওয়ার লক্ষ্যে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেওয়া হয়। বর্তমান সরকারের এই মহতী উদ্যোগের ফলে দেশের প্রতিটি ইউনিয়নে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।