উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীদের নাম। পুরুষদের বিভাগে কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে তিনি পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন।
নারীদের ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়েছেন আলেক্সিয়া পুতেয়াস। এর আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন স্পেনের এই তারকা। এবার তৃতীয়বারের মতো সেরা হয়ে নিজের অর্জনের মুকুটে নতুন পালক যোগ করলেন তিনি।
২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা কেইনকে এনে দিয়েছে এই স্বীকৃতি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৬১ গোল করেছেন তিনি, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে ১৯টি বেশি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে কেইনের গোলসংখ্যা ছিল ৭৩।
পুরুষদের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। চতুর্থ হয়েছেন রদ্রি এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন লিওনেল মেসি।