উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যান্য সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে।
এদিন ডিএসইতে মোট ১৪ কোটি ৪1 লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং দিনজুড়ে মোট ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি লেনদেন সম্পন্ন হয়েছে।
বাজার শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে। এর বিপরীতে ২২৬টির দাম কমেছে এবং বাকি ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।