উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার ২২ অক্টোবর রাত আটটায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে স্বপন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমন একাদশের ব্ল্যাক প্যান্থার। খেলায় সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। এছাড়া টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস। খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রধান অতিথি বলেন খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ফাইনাল খেলায় কঠোর লড়াই শেষে স্বপন একাদশের ব্লুস্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ব্ল্যাক প্যান্থার। আয়োজনে স্থানীয় যুবসমাজের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন ইমন, শাহাবুদ্দিন, স্বপন, শাকিল, হামজা, শাকিল জুনিয়র, আরবি আজিম, রাকিব ও আলামিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।