উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারাতে দল ৩টি স্বর্ণপদক লাভ করেছে।
এর মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাইম হাওলাদার ১টি স্বর্ণপদক (কুমিতে) ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৈয়দা সারাফ আনজুম ২টি স্বর্ণপদক (১টি কুমিতে ও ১টি কাতা) অর্জন করে।
গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশন এই প্রতিযোগিতা আয়োজন করে।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাদা আলম ও সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
প্রতিযোগিতায় ৭৯টি প্রতিষ্ঠান ও সংস্থার মোট ১ হাজার ৩০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
AjkerBazar
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
এল ক্লাসিকোয় এমবাপ্পের জোড়া গোলের নৈপুণ্যে বার্সেলোনাকে হারিয়ে জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ।
ত্রিদেশীয় সিরিজে আর দেখা যাবে না সাইমকে, টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বিগ ব্যাশের আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।