উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আখাউড়া প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলামের পাঠানো তথ্য অনুযায়ী, তিতাস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ সকাল ১০টায় সুমন শাহীন শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২)-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন আবদু এবং বিশেষ অতিথি ছিলেন বরিশল ইউনিয়ন প্রশাসক জনাব ফজলুর রহমান।
ফাইনালে ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম আমিন খান স্পোর্টিং ক্লাব দুর্গাপুর মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ড্রাগন স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ১৪০ রান সংগ্রহ করে।
জবাবে ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে আমিন খান স্পোর্টিং ক্লাব ১১৮ রানে ইনিংস শেষ করে। ফলে ড্রাগন স্পোর্টিং ক্লাব ২২ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি জয়নাল আবেদীন উভয় দলের খেলোয়াড়দের মাঝে দলগত ট্রফি বিতরণ করেন। ড্রাগন স্পোর্টিং ক্লাবের প্রান্ত ম্যান অব দ্যা ম্যাচ এবং আমিন খান স্পোর্টিং ক্লাবের আক্তার ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি এমন আয়োজনের জন্য তিতাস স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।