উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘরের মাঠে শ্রীলংকা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব। নিজের অফ-ফর্ম নিয়ে কাজ করতেই ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রধান কোচের সঙ্গে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন সাইম। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে কাজ করা এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যই তাকে ওয়ানডে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাট করে মাত্র ২১ রান করেছেন সাইম আইয়ুব। তার পরিবর্তে দলের বাকী ম্যাচের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে দলে নেওয়া হয়েছে।