উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া মানিকগঞ্জ জেলা দলের চারজন অ্যাথলেট ও চারজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জার্সি বিতরণ করা হয়।
খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ। এ সময় প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগের বিভিন্ন দৌড় ইভেন্টে অংশগ্রহণকারী অ্যাথলেটদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মনোনীত খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান এবং জাতীয় পর্যায়ে নিজেদের সেরাটা দিয়ে মানিকগঞ্জ জেলার সুনাম ও মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।