উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগরের আয়োজনে সুমন-শাহীন শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন-২ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর বনাম ড্রাগন স্পোর্টিং ক্লাব একে অপরের মুখোমুখি হয়।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ড্রাগন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মাসুম। নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ড্রাগন, যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে আক্তার ইমন ম্যান অব দ্য ম্যাচ হন।
১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে তিতাস স্পোর্টিং ক্লাব শ্যামনগর। ৭ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ড্রাগন স্পোর্টিং ক্লাব ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচে ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ হন নারায়ণ মাসুম। ম্যাচ সেরা পুরস্কার হাতে তুলে দেন আখাউড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হাজী আল আমিন মুন্সী।