উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার এক জরুরি বার্তায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসসকে জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। তবে ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার পরই কেবল ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে। বিশ্বজুড়ে সাইবার সতর্কতার মধ্যেই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।