উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু সাঈদ মাহমুদ এবং তার বয়স ৩০ বছর।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ২৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত মোঃ আবু সাঈদ মাহমুদ একজন পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।