উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি দেখা দিয়েছে বা ওয়েবসাইটটি কবে নাগাদ সচল হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।