উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া জেড. এ. মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। তাঁর হাত ধরে অত্র এলাকার হাজারো শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছে, যার ফলে পুরো অঞ্চলে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা অঙ্গনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় বিশিষ্টজনরা বলেন, স্যারের বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, তিনি ছিলেন আমাদের নীতি ও আদর্শের আলোকবর্তিকা।