উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নম্বর লতিবাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (শহিদ)। তিনি ইউনিয়নকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।
বিএনপির ত্যাগী ও কারানির্যাতিত এই নেতা কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও জেল-জুলুমের শিকার হওয়ার পরও তিনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে গেছেন বলে জানান।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে তিনি ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছেন।
নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার পান এবং নাগরিক সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।