উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সিংড়া উপজেলার দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির উদ্যোগে এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।
ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনু কুমার সাহা, ডা. রওশন আরা, ডা. বর্ণালী তালুকদার ও ডা. রাজেশ কুমারসহ অন্যান্য চিকিৎসকরা দুই হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়া রোগীদের মাঝে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা জানান, শারদীয় দুর্গাপূজার নবমীতে প্রতিবছরই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকার দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই মন্দির কমিটির এই বিশেষ উদ্যোগ।