উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর সৌন্দর্যবর্ধন ও আধুনিক নগরায়ণের অংশ হিসেবে নন্দনকানন বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে একটি দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পদ্মফুলের মনোমুগ্ধকর নকশা ও বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত এই নান্দনিক স্থাপত্য নগরীর সামগ্রিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
বৌদ্ধ দর্শনের মৈত্রী, করুণা, অহিংসা ও শান্তির চিরন্তন আদর্শের সঙ্গে পদ্মফুলের প্রতীকী রূপ মিলিয়ে এখানে তৈরি করা হয়েছে এক অনন্য আবহ। ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধনে চত্বরটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
এই উদ্যোগের মাধ্যমে নগরীর সৌন্দর্যবর্ধনে মেয়রের ইতিবাচক পরিকল্পনা, দূরদর্শী ভাবনা ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় প্রতিফলিত হয়েছে। এর ফলে চট্টগ্রামকে আরও দৃষ্টিনন্দন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রয়াস আরও গতিশীল হচ্ছে।