উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তর তরা কেল্লাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মনোরম এই প্রতিযোগিতা উপভোগ করতে নানা বয়সী দর্শক ভিড় জমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী মিসেস শায়লা কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিরন মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোহাম্মদ মিরন মিয়া স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম উপাদান হিসেবে এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে। স্থানীয়দের প্রত্যাশা, এমন আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।