উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদের শহরকে আবর্জনা ও জীবাণুমুক্ত রাখতে হবে। কারণ, শিশুরা শুধু বাসার ভেতরে নয়, স্কুল-কলেজসহ পুরো শহরেই বিচরণ করে থাকে।
লন্ডনের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, নাগরিক সচেতনতা ও দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমেই শহরকে সুন্দর করা সম্ভব। তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীর মতে ঢাকার পরিচ্ছন্নতা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে, যা থেকে বোঝা যায় ইতিবাচক পরিবর্তন সম্ভব।
নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শনের সময় তিনি আবহাওয়া, ভূমিকম্প ও বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে খোঁজখবর নেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মসমালোচনা করা জরুরি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরকে বদলে ফেলা সম্ভব।