উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬৮০টি পরিবারের মধ্যে শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো জাতিগত বা সামাজিক বিভেদে বিশ্বাস করে না এবং পরিচ্ছন্নতাকর্মীদের অন্য কোনো পরিচয়ে বঞ্চিত করা যাবে না।
পরিচ্ছন্নতাকর্মীদের দীর্ঘদিনের আবাসন সংকট দূর করতে ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে পানির সমস্যা সমাধান ও মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।