উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি মাসের ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মরক্কো ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান করে নিলেন তিনি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এক সাক্ষাৎকারে হাকিমি নিজের লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, আমি আশা করি পিএসজির কোনো খেলোয়াড় এই পুরস্কারটি ঘরে তুলবে। ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে দলের সাফল্যকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়ে আসছেন বলে জানান।
হাকিমি আরও বলেন, ব্যালন ডি’অর জেতা যেকোনো ফুটবলারের জন্যই বিশেষ কিছু। তবে ব্যক্তিগত এই অর্জনের চেয়ে দলের শিরোপা জয়কেই তিনি নিজের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন। মনোনীত হতে পেরেই তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন এই তারকা ফুটবলার।