উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১৭ অক্টোবর ২০২৬, শনিবার পুরানা পল্টনের দারুস সালাম অর্কেডে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে জাঁকজমকপূর্ণ আয়োজনে বরণ করে নেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী। প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিন।
বক্তারা বলেন, ধূমপান হলো মাদকাসক্তির প্রথম ধাপ, তাই মাদক নির্মূলে ধূমপান রোধ করা জরুরি। তৃণমূল পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।