উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভকে ভোলার মানুষের জন্য একটি অত্যন্ত গর্বের বিষয় হিসেবে দেখছেন জেলার সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা এই নেতা চরফ্যাশন ও মনপুরার মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন যে, তিনি ভোলার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় পর্যায়েও তার দক্ষ নেতৃত্বের পূর্ণ স্বাক্ষর রাখবেন। নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সড়ক পরিবহন খাতের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার দূরদর্শী নেতৃত্বে পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্যোগ আরও বেশি জোরদার হবে.
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব নাজিম উদ্দিন আলমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার এই নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন ভোলার শুভাকাঙ্ক্ষীরা।