উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেওয়ার পর এ বিরোধ আরও জোরালো হয়। এরপর জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন কি না। জবাবে তিনি সম্মতিসূচক উত্তর দেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে কিয়েভের সংশয় বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানান। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তোলে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করে ও যোগাযোগের জন্য ব্যবহৃত মাস্কের স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হচ্ছে।
মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকছে। জেলেনস্কির বিদায় নেওয়ার সময় এসেছে। জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জনানোর প্রেক্ষিতে কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া হয়েছে। মাস্ক বলেন, এ ব্যবস্থার কোনো বিঘ্ন ঘটে থাকলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের।