উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী তাইবা আক্তার রিয়ার স্বাভাবিক জীবন থমকে গেছে। অসুস্থতার কারণে তার দুটি পা অচল হয়ে পড়েছে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এই শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা।
তাইবার বাবার নাম রমজান হোসেন। যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়া কিংবা সহপাঠীদের সঙ্গে আনন্দে মেতে ওঠার কথা, সেই বয়সেই তাকে রোগযন্ত্রণা সয়ে দিন কাটাতে হচ্ছে। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার জন্য প্রয়োজনীয় এই বিপুল অর্থের সংস্থান করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসহায় পরিবারটি এখন সমাজের মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে। তাইবাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামর্থ্য অনুযায়ী সহায়তার পাশাপাশি সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েও তাইবার পাশে দাঁড়ানো যাবে। সাহায্য পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ (পার্সোনাল) নম্বর দেওয়া হয়েছে: ০১৭১৫৮৬০৩০৭। সবার সম্মিলিত সহযোগিতায় কিশোরী তাইবা আবারও স্বাভাবিক জীবনে ফিরবে—এমনটাই প্রত্যাশা পরিবারের।