উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদান পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না। নতুন নীতিমালা অনুযায়ী, রোগীদের পুনরায় আবেদন করতে হবে।
২০২৬-২৭ অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই সংশোধিত নীতিমালার আলোকেই রোগীদের পুনরায় আবেদন করার মাধ্যমে অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।