উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬। আজ ০৮ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা জনাব ওসমান গণি মনসুর। প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জনাব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবউদ্দিন আহামদ চৌধুরীসহ ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে সহায়ক হবে।