উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ মঙ্গলবার যোগদান করেছেন আজিজুন নাহার। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং উপজেলার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন।
তাঁর কাছে স্থানীয় জনসাধারণের প্রত্যাশা, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে। এছাড়া বিভিন্ন দপ্তরের সমন্বয় ও আইনশৃঙ্খলা রক্ষায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশা প্রকাশ করছেন।