উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মহানগর উত্তর যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন নেতৃত্ব নিয়ে চলছে জোর আলোচনা। এই দৌড়ে পরিচ্ছন্ন ইমেজ, ত্যাগ ও রাজপথের পরীক্ষিত ভূমিকার কারণে আস্থার প্রতীক হয়ে সবার শীর্ষে উঠে এসেছেন যুবনেতা মোঃ নূর আলম। বিগত সরকারের আমলে মামলা-হামলা ও দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথ ছেড়ে যাননি এবং সদ্য বিদায়ী কমিটির সাথে থেকে উত্তর যুবদলকে সুসংগঠিত করতে নিরলস ভূমিকা পালন করেছেন।
মোঃ নূর আলমের রাজনৈতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ ও ত্যাগে উজ্জ্বল, যেখানে তিনি আদাবর থানা যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়া তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনীতি করতে গিয়ে তিনি বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং ২০২২ সালের ৭ই ডিসেম্বর নয়াপল্টন থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের শিকার হন।
সম্প্রতি কেন্দ্রীয় দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, আগামী দিনে উত্তর যুবদলকে আরও শক্তিশালী ও আন্দোলনমুখী করতে নূর আলমের মতো সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। যোগ্যতার সঠিক মূল্যায়ন করে তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তারা দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন।