উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মু. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামাজিক বনায়ন কার্যক্রমের মাধ্যমে বৃক্ষরোপণ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
North TV Bangla
সত্যের পথে, জনতার সাথে।