উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইলের দক্ষিণকান্দী এলাকায় কুমার নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিশাল নৌকা বাইচ। আগামী ১০ অক্টোবর, শনিবার আয়োজিত এই প্রতিযোগিতা ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দক্ষিণকান্দীর যুব সমাজের উদ্যোগে এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটুর সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।
আয়োজনকে কেন্দ্র করে কুমার নদ ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো দর্শনার্থী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সৌহার্দ্য বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য। এ বর্ণাঢ্য নৌকা বাইচ প্রাণবন্ত করতে এলাকার সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।