উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন সময়ে দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এএসআই মিঠন চন্দ্র ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
১২ অক্টোবর ২০২৬ তারিখে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজের হোছাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সিএমপির প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। জনগণের সেবা এবং নিরাপত্তা বিধানে আকবরশাহ থানা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।