উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ১১৪ বলে ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পথে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
লিটনের আগে বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে এই ইনিংসের পর তিন ফরম্যাট মিলিয়ে ২৮৫ ম্যাচের ৩২৪ ইনিংসে লিটনের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৯০৮৪ রান।
২০১৫ সালের ১০ জুন টেস্ট অভিষেকের পর থেকে লিটন ৫৭ টেস্টে ৩৫১১, ১০৪ ওয়ানডেতে ২৮৬৯ এবং ১২৪ টি-টোয়েন্টিতে ২৭০৪ রান করেছেন। আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫৭তম টেস্টে ১৪টি চারের সাহায্যে ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলে তিনি দলের সংগ্রহকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন।