উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও কার্যকর করতে সংসদ সদস্যের পক্ষ থেকে ৩০০টি পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের কাছে কিটগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা, পৌর জামায়াতের আমির মাওলানা মইনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, ডা. আসাদুজ্জামান, ডা. আব্দুল্লাহ আল নোমানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় পর্যায়ে ডেঙ্গু পরীক্ষা সহজলভ্য করা এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্দেশ্যেই এসব কিট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কিটগুলো ব্যবহারের ফলে দ্রুত ডেঙ্গু শনাক্ত করা সম্ভব হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যক্রম আরও জোরদার হবে।