উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের দরপতন ঘটেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে এবং দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫২ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ৩৮৫টি কোম্পানির ১৬ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ১৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪৬ দশমিক ১৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪০৪ দশমিক ৮৭ পয়েন্টে নেমেছে।
দিনশেষে ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে দুই হাজার ৯৪ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক নয় দশমিক ৬২ পয়েন্ট কমে এক হাজার ৭০ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩০৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে ইভিন্স টেক্সটাইল, বেক্সিমকো, সোনালী আঁশ, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং ও এমএল ডাইং।