উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন।
রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে, সিলেটে তিনজন এবং খুলনা ও রংপুর বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, মোট মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন ১০৪ জন। বাকি এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।