উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হলো পথনাটক ও বিশেষ প্রদর্শনী। রোববার বিকেলে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানসিক সংকটে পেশাদার সহায়তা গ্রহণকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা।
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ জানান, সমাজের প্রচলিত ভুল ধারণা ভেঙে মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল বার্তা। পাশাপাশি, প্রিয়জনদের জন্য একটি নিরাপদ ও সহমর্মী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় এই আয়োজনে।
দিবসটি উপলক্ষে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।