উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে অভিহিত করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।’
বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও এলাকায় শান্তি বজায় রাখার স্বার্থে বাংলাদেশ অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার জোর আহ্বান জানিয়েছে।