উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের দেহে এই উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ২১ হাজার ৬২৩ জনের শরীরে নিশ্চিত হাম ধরা পড়েছে।
হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।