উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের প্রতি গণতান্ত্রিক ও দায়িত্বশীল উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষকেই সন্ত্রাস সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
শামা ওবায়েদ ইসলাম রিংকু আরও বলেন, একদিকে ফ্যাসিবাদের দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে, অন্যদিকে হাজার হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়ಿাজত এই বিক্ষোভ মিছিলটি নগরকান্দা বাজারের একটি তেলের পাম্প থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।