উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন এক অনুষ্ঠানে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই এবং মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, আজকের দিনে মানবকল্যাণমুখী এ মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানসহ অন্যান্যরা। ২০০১ সাল থেকে এই ফাউন্ডেশন বৃত্তি প্রদান ছাড়াও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল ভক্তদের মাঝে এককালীন মূলধন প্রদান করে আসছে।