উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক প্রয়াত শান্তনু রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর সকালে জেলা শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকায় শান্তনু সরণিতে অবস্থিত তাঁর স্মৃতিফলকে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রভাত সংঘের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা প্রথমে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অধ্যাপক উর্মিলা রায়, সাবেক ক্রীড়াবিদ শংকর লাল ঘোষ ও বাদল শিকদারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিত্ব এবং শান্তনু রায়ের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাঁর স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে আয়োজকরা বলেন, মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশ ও খেলোয়াড়দের সংগঠিত করার ক্ষেত্রে শান্তনু রায়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মৃতিচারণ করে বক্তারা আবেগপ্লুত কণ্ঠে বলেন, তোমার জীবন ও কর্ম ভুলিনি, ভুলব না। তাঁর রেখে যাওয়া আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে এগিয়ে যেতে সব সময় অনুপ্রেরণা যোগাবে।