উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা টাস্কফোর্স। বুধবার বিকেলে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অংশগ্রহণে নদীতে এক নৌপথসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা। তারা স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সরকারের নিষেধাজ্ঞা সম্পর্কে সচেতন করেন এবং লিফলেট বিতরণ করেন।
নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, আইন অমান্য করে কেউ মাছ ধরলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।