উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী, মাদক, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলার ২৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদক মামলায় দুইজন, সিআর সাজা ও জিআর ওয়ারেন্টমূলে ছয়জন এবং পূর্বের ডাকাতির প্রস্তুতি ও নারী ও শিশু নির্যাতন মামলায় তিনজন রয়েছেন। এছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদক ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সকলকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।